মহম্মদপুরে কৃষককে কুপিয়ে হত্যা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৪, ১২:৩৪
মাগুরার মহম্মদপুর উপজেলায় আলেফ সরদার (৫৬) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে উপজেলার রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 
জানা গেছে, মঙ্গলবার রাতে রায়পুর গ্রামে নিজ বাড়ীতে ঘুমিয়ে ছিলেন কৃষক আলেফ। এ সময় একদল দুর্বত্ত ওই কৃষককে ঘুম থেকে ডেকে ঘরের বাহিরে আসতে বলে । ঘর থেকে বের হলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই আলেফের মৃত্যু হয়।
পুলিশের ধারণা, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।