মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্তে নজরুল ইসলাম (৪২) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার সকালে সীমান্ত দিয়ে গরু নিয়ে আসার পথে তাকে ধরে নিয়ে যায়। নজরুল সোনাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক এসএম মনিরুজ্জামান জানান, ভোরে সোনাপুর সীমান্তের ১০৭ নং মেইন পিলারের কাছে গরু আনতে যায় নজরুল। গরু নিয়ে আসার পথে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
দুপুরে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে মুজিবনগর সীমান্তের ১০৫ নম্বর মেইন পিলার এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। নজরুলকে ভারতের চাপড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবিকে জানিয়েছে বিএসএফ।
