মঙ্গলে প্রাণের লক্ষণ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৪, ১৮:১৯
 
মঙ্গলে মিথেন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। লাল গ্রহটির মাটির তলা থেকে গ্যাস নির্গত হওয়ার প্রমাণ পেয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা প্রেরিত মঙ্গলযান কিউরিওসিটি। মিথেন গ্যাস প্রাণের অস্তিত্ব প্রমাণ করে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের ধারণা গ্রহটিতে বাসকারী কোন জীবাণু থেকে এই গ্যাস তৈরি হয়েছে।
২০১২ সালে মঙ্গলে অবতরণের পর থেকে প্রাণের অস্তিত্ব খুঁজছে কিউরিওসিটি। প্রথমে যানটি মঙ্গলের বায়ুমণ্ডলে মিথেনের অস্তিত্ব খুঁজে পেতে ব্যার্থ হয়। এর ফলে পৃথিবীর এই প্রতিবেশী গ্রহটিতে প্রাণের অস্তিত্ব নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল। সূত্র: দি ইনডিপেনডেন্ট