রুয়েটে প্রথম বর্ষে ভর্তি ১৮ ডিসেম্বর

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৪, ২১:২৪
 
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের বি.এস.সি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য মনোনীত ছাত্র-ছাত্রীদের ভর্তি প্রক্রিয়া ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। বুধবার সন্ধ্যায় রুয়েটের জনসংযোগ দফতর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ ও বিইউআরপি বিভাগে ভর্তি পরীক্ষার ফলাফলের মেধা তালিকা থেকে ৬৯০ জন, আর্কিটেকচার বিভাগে ৩০ জন এবং সংরক্ষিত আসনে ০৫ জন ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবে।
বর্ণিত মেধা স্থানপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের শিক্ষা বৃত্তান্ত, নিবন্ধীকরণের ফরম, সনদপত্র জমার ফর্ম ও বিভাগ পছন্দক্রম নির্ধারণ ফর্ম (চার কপি) রুয়েট ওয়েবসাইট থেকে ডাউনলোড করার পর তা যথাযথভাবে পূরণ করে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় গ্লাস এ্যান্ড সিরামিক ভবনে যাচাই কমিটির নিকট উপস্থিত হতে হবে। এ সময় ছাত্র-ছাত্রীদের অবশ্যই এসএসসি ও এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট ও রেজিস্ট্রেশন কার্ড, উপজাতীয় প্রার্থীদের উপজাতী পরিচয়পত্র এবং তিন কপি রঙ্গিন পাসপোর্ট সাইজ ছবি যাচাই কমিটির কাছে দাখিল করতে হবে।
ছাত্র-ছাত্রীদের সব কাগজ-পত্রাদি যাচাইয়ের পর একই দিনে তাদের স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য বিবেচিত হওয়ার পর ছাত্র-ছাত্রীদের বিভাগীয় সমিতির চাঁদা বাবদ ৪০০টা এবং ভর্তি ফি বাবদ ১৫ হাজার টাকা রূপালী ব্যাংক রুয়েট শাখায় জমা দিয়ে ওই দিনই নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে হবে।