গাজীপুরে ট্রাক চাপায় যুবলীগ নেতার মৃত্যু

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৪, ০৯:৪১
 
 
 
গাজীপুরে ট্রাক চাপায় নিহত রাকিব হোসেন জুয়েল (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার মাস্টারবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তিনি গাজীপুর সদর উপজেলার ভাওরাইদ এলাকার আব্দুর রশিদের ছেলে এবং সদর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ছিলেন।
নিহত রাকিবের চাচাতো ভাই গাজী টিভির গাজীপুর প্রতিনিনিধি মো. আব্দুল্লা আল মামুন জানান, রাকিব কাজ শেষে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। পথে মাস্টাবাড়ি এলাকায় পৌঁছলে ঢাকাগামী চাউল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলকে চাপা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয় এবং মোটরসাইকেলটি দুমড়েমুসড়ে যায়।

নাওজোড় হাইওয়ে ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।