কাশিয়ানীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৪, ১৩:৫৫
 
 
 
গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রতিপক্ষের হামলায় মুনসুর আলী শেখ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার রাতে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। এ ব্যাপরে কাশিয়ানী থানায় বৃহস্পতিবার একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- স্থানীয় হাফিজুর মুন্সির স্ত্রী লাভলী বেগম (৪০) ও তার ছেলে রাজীব মুন্সি (২৫)।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, কাশিয়ানী উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নিহত মুনসুর আলী শেখের ছাগল প্রতিবেশী হাফিজুর মুন্সীর জমির গম ক্ষেত নষ্ট করে। এ ঘটনাকে কেন্দ্র করে বিকেলে জমির মালিকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় আহত হন মুনসুর আলিসহ ৪ জন আহত হয়। মুনসুরকে সংকট জনক  অবস্থায় গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায়  কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যায় জড়িত সন্দেহে দু’ জনকে গ্রেফতার করা হয়েছে।