বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষ, চালক নিহত

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৪, ১৭:১৬




শাজাহানপুর উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন কোচের ১০ জন যাত্রী। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম হারুন-উর-রশিদ (৩৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, ভূট্টা বোঝাই একটি ট্রাক বগুড়া থেকে সিরাজগঞ্জ দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী কোচের সাথে ট্রাকটির  মূখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে ট্রাক চালক নিহত এবং কোচের ১০ জন যাত্রী আহত হন। পুলিশ দ্রুত আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এনায়েত কবির জানান, কোচটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।