কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় নিহত ১

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৪, ১৭:৩৮
কুমিল্লায় আলী আশরাফ (২৮) নামে এক পথচারী রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের চাপায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী আশরাফ জেলার দেবিদ্বার উপজেলার ব্রাহ্মণখাড়া গ্রামের আলতাফ আলীর পুত্র। 
ময়নামতি হাইওয়ে পুলিশের ওসি সোহেল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ তার পরিবার নিয়ে গেছে। তবে  কাভার্ডভ্যানটি আটক করা সম্ভব হয়নি।