বগুড়ার দুপচাঁচিয়ায় একটি বেসরকারি হাসপাতালের নিজস্ব ওষুধের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ইনজেকশন, খাবার স্যালাইনসহ বিভিন্ন ওষুধ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ব্যবহারের অভিযোগে আদালত দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ফারজানা ফেরদৌসী গতকাল বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন।
