ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে যাওয়া পারাবত-৯ নামে একটি লঞ্চ কয়েকশো যাত্রী নিয়ে বরিশালের হিজলায় মেঘনার ডুবোচরে আটক থাকার পর গন্তব্যের উদ্দেশে যাত্রা করেছে। এর আগে বৃহস্পতিবার রাত তিনটা থেকে হিজলার মিয়ারচর এলাকায় লঞ্চটি ছিল।
পারাবত লঞ্চের বরিশাল অঞ্চলের সুপারভাইজার সেলিম মিয়া জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে রাতে হিজলার মিয়ারচর এলাকায় লঞ্চটি নোঙর করা হয়। সকালে যাত্রা শুরু করতে গিয়ে দেখা যায় পানি কমার কারণে লঞ্চটি ডুবোচরে আটকা পড়ে।
