বরিশাল নগরীতে র্যাব ও ডিবি পুলিশের পৃথক অভিযানে এক ডায়াগনস্টিক সেন্টার থেকে ভুয়া ডাক্তার, টেকনিশিয়ানসহ ৬ জন ও অপর অভিযানে মাদক ব্যবসার সাথে জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে।
র্যাব জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মুক্তাদির’র উপস্থিতিতে র্যাব সদস্যরা রূপাতলীর হেলথ-ভিউ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে। লাইসেন্সবিহীন, ভুয়া ডাক্তার ও টেকনিশিয়ান দিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করা হচ্ছে- এমন অভিযোগ প্রমাণিত হওয়ায় ৬ জনকে আটক ও ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করা হয়।
অপরদিকে, ডিবি পুলিশের পৃথক দুইটি অভিযানে নগরীর দক্ষিণ আলেকান্দা আলতাফ মেমোরিয়াল গালর্স স্কুল সংলগ্ন এলাকা থেকে মো. শুভ তালুকদারকে (২২) ৪৬ পিস ইয়াবা এবং কলেজ রোড কেমিস্ট মোড় এলাকা থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মনির হোসেনকে (৪০) আটক করা হয়। এদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা হয়েছে।
র্যাব-৮ ও ডিবি পুলিশ সূত্র জানায়, এ অভিযান অব্যাহত থাকবে থাকবে।
