শিমুলিয়া-কাওড়াকান্দিতে ফেরি সার্ভিস শুরু

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৪, ১৫:২৭
 
ঘন কুয়াশায় কারণে সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস শুক্রবার সকাল সাড়ে আটটা শুরু হয়েছে। তবে এখনও দুই পাড়ে চার শতাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে। 
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ম্যানেজার শেখর চন্দ্র রায় জানান, কুয়াশার তীব্রতায় নদীর মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলো না দেখতে পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছিল। কুয়াশা কেটে যাওয়ার পর পারাপার শুরু হয়েছে। তবে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় নাইট কোচসহ ছোটবড় চার শতাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে।