দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জাহানপুর গ্রামে জমি-জামা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত অন্তত ২০ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত চার জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জাহানপুর গ্রামের নিজাম উদ্দিন ও আবুল কালামের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বেলা ১২টায় দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ৩০ জন আহত হন।
দক্ষিন সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি শান্ত রয়েছে।
