ব্রিসবেন টেস্টে অধিনায়ক স্টিভেন স্মিথের শতকে বেশ ভালো অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তৃতীয় দিন শেষে স্বাগতিকরা এগিয়ে আছে ২৬ রানে।
প্রথম ইনিংসে ভারতের ৪০৮ রানের জবাবে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। অধিনায়ক স্মিথের শতক এবং রজার্স ও জনসনের অর্ধশতকে ৫০৫ রানে অল আউট হয়ে স্বাগতিকরা। লিড পায় ৯৭ রানের। আগের দিনের ৪ উইকেটে ২২১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। আজ ৬ উইকেটে অস্ট্রেলিয়া তুলেছে ২৮৪ রান।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ৭১ রান। এখনো ২৬ রানে পিছিয়ে আছে মহেন্দ্র সিং ধোনির দল। স্টার্কের বলে বোল্ড হয়ে মুরালি বিজয় ফিরেছেন ২৭ রানে। শিখর ধাওয়ান ২৬ ও চেতেশ্বর পূজারা ১৫ রানে অপরাজিত আছেন।
