মাগুরার শ্রীপুর উপজেলার মহেশপুর গ্রামে জাহিদা বেগম ( ২৫ ) নামে এক গৃহবধূ সড়কির আঘাতে নিহত হয়েছে । তার স্বামীর নাম গোলাম রসুল বাড়ি পার্শ্ববর্তী মালাইনগর গ্রামে । এলাকাবাসী ঘাতক একজন অনুকুল মন্ডলকে ধরে পুলিশে দিয়েছে।
জানা গেছে , শ্রীপুর উপজেলার মহেশপুর গ্রামে অনুকুল মন্ডলসহ চার জন শুকর মারার জন্য সড়কি নিক্ষেপ করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে জাহিদা বেগমকে আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আওলাদ হোসেন জানান, তিনিসহ পুলিশ ঘটনাস্থলে রয়েছেন ।
