অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন বাংলাদেশে কখনো আন্তর্জাতিকদামের সাথে তুলনা করে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয় না। আমরা সব সময় কম দামে তেল বিক্রি করি। তবে আমাদের ক্ষমতার উপর নির্ভর করে মাঝে মাঝে দাম বাড়াই। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে দাম কমার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন অর্থমন্ত্রী মুহিত।
শুক্রবার সিলেট নগরীর নয়াসড়ক এলাকায় সংস্কারকৃত প্রেসবিটারিয়ান চার্চের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম এ পর্যায়ে বেশিদিন থাকবে না। তিনি বলেন তেলের দাম না কমানো দেশের জন্যে ভাল, এতে রাজস্ব বাড়বে।
মন্ত্রী সন্ধ্যায় সিলেট শিল্পকলা একাডেমীতে আয়োজিত একটি অনুষ্ঠান এবং পরে সুরমা নদীতে নয়নাভিরাম পরিবেশে ‘রিভার ক্রুজ রেস্টুরেন্টে‘র উদ্বোধন করেন।
