রাজাপুরে টেম্পু চাপায় গৃহবধূ নিহত

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৪, ১৫:১১
ঝালকাঠির রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে কানুদাশকাঠি নামক স্থানে ইঞ্জিন চালিত টেম্পুর চাপায় জমিনা (৫০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। জমিনা কানুদাশকাঠি গ্রামের আবদুল লতিফ খানের স্ত্রী।
পুলিশ জানায়, ঘটনার সময় গৃহবধূ রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ভান্ডারিয়াগামী একটি যাত্রীবাহী টেম্পো তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় রাজাপুর থানায় ইউডি মামলা হয়েছে।