ফেনীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৪, ১৬:১৭
ফেনীতে ৪০ লক্ষ টাকার মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান) র‌্যাব।
শনিবার দুপুরে ফেনী র‌্যাব-৭’র অফিস কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম মোবাশ্বর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে শহরের বারাহিপুর হাজারী রোডে অভিযান চালিয়ে র‌্যাব জনৈক মফিজুর রহমানের বাড়ীর নিচতলা থেকে ৩৩০ গ্রাম হেরোইন, ৮ হাজার ১১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ দুই লাখ ৩২ হাজার ১১৬ টাকাসহ মো. সাইফুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী মোসাম্মৎ শাহানা আক্তারকে (৪০) আটক করে। তাদের বাড়ী চট্টগ্রামের সন্দীপ উপজেলার মাইকভাংরা গ্রামে। উদ্ধারকৃত মাদক দ্রব্যের মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।