বায়ার্নের নাটকীয় জয়

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৪, ১৭:০৭



আরিয়েন রবেনের শেষ মিনিটের গোলে বুন্দেসলিগায় নাটকীয় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। মাইন্সকে ২-১ গোলের হারিয়েছে পেপ গার্দিওলার দল।

শুক্রবার প্রতিপক্ষের মাঠে ২১তম মিনিটেই পিছিয়ে পড়ে বায়ার্ন। তবে তিন মিনিটের মধ্যেই সমতায় ফেরে তারা। ফ্রি-কিক থেকে দলকে সমতায় ফেরানো গোলটি করেন বাস্টিয়ান শোয়াইনস্টাইগার। এরপর জয়সূচক গোল পেতে ৯০তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় বায়ার্নকে। দলকে জয়সূচক গোলটি এনে দেন নেদারল্যান্ডসের তারকা ফরোয়ার্ড রবেন।

এই সপ্তাহ শেষে ৫ সপ্তাহের জন্য বিরতি থাকবে বুন্দেসলিগায়। ছুটি কাটিয়ে এসে ৩০ জানুয়ারি ভলফ্সবুর্গের মাঠে ম্যাচ দিয়ে আবার লিগ শুরু করবে বায়ার্ন।