সাতকানিয়ায় শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। উপজেলার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাঠানিপুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লোহাগাড়া উপজেলা এলাকার অমূল্য দাশ (৫০), সাতকানিয়ার ছদাহ এলাকার ছৈয়দ (৩৫), পদুয়ার শাহরিয়ার (১৫), সাতকানিয়ার ছদাহ এলাকার শোয়াইব (২২) বাশখালীর সমশু (৬০) এবং কক্সবাজার ঈদগাহ এলাকার জসিম উদ্দীন (২৮)।
পুলিশ জানায়, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাঠানিপুল এলাকায় কক্সবাজার মুখী একটি বাসের সাথে কেরানীহাট থেকে দোহাজারী অভিমুখী অটোরিক্সা মুখামুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে নেয়ার পথে মারা যান।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ খালেদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে করেছেন।
