চটগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার ছাত্রলীগ নেতা-কর্মীদের হামলায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ দুইজন আহত হয়েছে। আহতরা হলো সমাজতত্ত্ব বিভাগের মাষ্টার্সের পরীক্ষার্থী মো. শাহ জাহান এবং এফ রহমান হলের নিরাপত্তা প্রহরীর ছেলে আব্দুর রহমান। অভিযোগে জানা যায়, চবি ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর অনুসারীরা এই ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের এই নেতা বলেন, “আব্দুর রহমানকে আমাদের ছেলেরা মারেনি। তবে শাহ জাহান আলা্ওল হলের শিবিরের সাবেক সাধারণ সম্পাদক ছিল, তাই আমাদের ছোট ভাইরা মেরেছে।” হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) জানান, আহত শিবিরকর্মীকে প্রাথমিক চিকিত্সা দেয়ার পর থানা হেফাজতে রাখা হয়েছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত তাপস সরকার হত্যার সুষ্ঠু বিচার এবং তাপসের নামে সেমিনারের নামকরণের দাবিতে শনিবার সকালে চবি শহীদ মিনারে মিছিল ও মানববন্ধন করে সংস্কৃত বিভাগের শিক্ষার্থীরা। পরে নিহত তাপসের স্মরণে শোকসভার আয়োজন করে তারা। শোকসভায় সংস্কৃত বিভাগের শিক্ষার্থী অপু পাল বলেন, তাপসের পরিবার অত্যন্ত দরিদ্র। পড়াশুনা শেষ করে তাপস একদিন পরিবারের হাল ধরবে এটিই ছিল তাদের স্বপ্ন। তাই আমাদের দাবি তাপসের পরিবারকে দশ লক্ষ টাকা এবং তার পরিবারের দুইজনকে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেয়ার ব্যবস্থা করা হোক।
