শচিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন সৌরভের দল

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৪, ০১:০১

ইন্ডিয়ান সুপার লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে সৌরভ গাঙ্গুলীর দল আতলেতিকো দ্য কলকাতা। শনিবার ফাইনাল ম্যাচে শচিন টেন্ডুলকারের কেরালা ব্লাস্টার্সকে শেষ মুহূর্তের গোলে হারায় আতলেতিকো। সৌরভের দলের হয়ে জয়সূচক গোলটি করেন মোহাম্মদ রফিক।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলামকে দলে নিয়েছিল আতলেতিকো দি কলকাতা। তবে আসরের কোনো ম্যাচেই এই মিডফিল্ডারকে খেলায়নি দলটি।