কলম্বিয়ার তারকা স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও ইনজুরি কাটিয়ে প্রথম একাদশে ফিরেই গোল পেয়েছেন। আর তার এই গোলের কল্যাণে অ্যাস্টন ভিলার মাঠে পিছিয়ে পড়েও ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
দ্বিতীয়ার্ধে ৫৪তম মিনিটের মাথায় ডি বক্সের বাইরে থেকে ইংলিশ মিডফিল্ডার অ্যাশলে ইয়ংয়ের ক্রসে হেড করে বল জালে পাঠান ফ্যালকাও।
ড্রয়ের ফলে ম্যানচেস্টার ইউনাইটেড ১৭ ম্যাচে পয়েন্ট সংগ্রহ করলো ৩২টি। তাদের অবস্থান তৃতীয়।
