সাকিব, মুশফিক বিকেএসপির সাবেক শিক্ষার্থী কমিটিতে

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৪, ০১:২৭

শনিবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) এক বিজ্ঞপ্তিতে জানায় তাদের সাবেক শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বিকেএসপি বা অ্যাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। অ্যাবের সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক হকি খেলোয়াড় নূরুর রহমান দুর্বার এবং সাবেক ফুটবলার মোহাম্মদ রফিকুল ইসলাম সিদ্দিকী সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।


অ্যাবের প্রধান উপদেষ্টা মনোনীত হয়েছেন প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান। উপদেষ্টা কমিটিতে রয়েছেন জাতীয় হকি দলের কোচ মামুনুর রশিদ, জাতীয় ক্রিকেট দলের সাবেক ফিল্ডিং কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।