কুষ্টিয়ার খোকসায় গুলিবিদ্ধ এক ডাকাতের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ডাকাত এলাকায় ভাদু (২৮) নামে পরিচিত। শনিবার গভীর রাতে উপজেলার জানিপুর ইউনিয়নের বসোয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মতিয়ার রহমান জানান, শনিবার রাতে পাংশা থানার ওসি ফোন মারফতে কুষ্টিয়া-পাংশা সড়কের পাশে বসোয়া নামক স্থানে একটি গুলিবিদ্ধ যুবকের লাশ পড়ে আছে বলে জানান। এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে খোকসা থানায় নিয়ে আসা হয়েছে। পরে সকালে লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ভাদুর পাংশা থানার ওসি হত্যা, ঝিনাইদহ থানার এসআই মিরাজ হত্যাসহ প্রায় ৪০টি মামলার আসামি।
