কমলনগরে পিকাপ ভ্যানের ধাক্কায় ফল ব্যবসায়ী নিহত

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৪, ১৬:০৮
লক্ষ্মীপুরের কমলনগরে যাত্রীবাহী পিকাপ ভ্যানের ধাক্কায় আবদুল মন্নান রুবেল (৩০) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার করইতলা বাজারে এ ঘটে। তিনি নোয়াখলীর বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের আবদুল মতিন মেম্বারের ছেলে।
স্থানীয়রা জানান, আব্দুল মন্নান রুবেল দীর্ঘ কয়েকদিন থেকে করইতলা বাজারে ফল বিক্রি করে আসছেন এবং করইতলা বাজারের পাশে সপরিবারে ভাড়া বাসায় থাকছিলেন। ফল বিক্রি শেষে বাসায় যাওয়ার পথে বাজারের উত্তর মাথায় পৌঁছালে আলেকজান্ডার থেকে ছেড়েআসা যাত্রীবাহী পিকাপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন।