স্বরূপকাঠি সদর উপজেলার এক বিলে কোসা ট্রলারের ধাক্কায় মো. শাহজাহান (৫৮) নামে অপর এক ট্রলার চালকের মৃত্যু হয়েছে।
জানা গেছে,উপজেলার পূর্ব সোহাগদল গ্রামের ট্রলার চালক মো. শাহজাহান মিয়া শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্থানীয় বিলের মধ্যে দিয়ে যাত্রী নিয়ে ডুবিরহাট যাচ্ছিলেন। বিল ঘেষে বালিহারি নামক স্থানে পৌঁছালে একই দিক থেকে আসা অপর একটি কোসা ট্রলার ওই ট্রলারটিকে সজোরে ধাক্কা দিলে চালক শাহজাহান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। সেখানে নেয়ার পথে রাত আনুমানিক ১০টার দিকে তিনি মারা যান।
