পূর্বধলায় তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৪, ১৬:৫৪
লন্ডনে বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের কটূক্তিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে রবিবার বিকেলে নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রলীগ তারেক রহমানের কুশপুত্তলিকা দাহসহ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বিক্ষোভ মিছিল শেষে উপজেলা সদরের দলীয় কার্যালয়ে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডল মনি, ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম, সৈয়দ মোস্তাকিন, রিংকু চক্রবর্ত্তী, প্রিন্স প্রমুখ।