এনার্জিপ্রিমার লভ্যাংশ ঘোষণা

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৪, ১৭:৩২
 
 
 
 
এনার্জিপ্রিমা লিমিটেডের সপ্তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি হবিগঞ্জের শাহজীবাজারে কোম্পানির ৫০ মেগাওয়াট রেন্টাল পাওয়ার প্লান্টে অনুষ্ঠিত হয়েছে। সভায় ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থ বছরের জন্য ১৫ শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করা হয়।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কোম্পানির পরিচালক শাহাদাত হোসেন, উপদেষ্টা কামালউদ্দিন আহমেদ, সচিব মো. আশরাফউজ্জামানসহ শেয়ারহোল্ডারা উপস্থিত ছিলেন।