টেস্ট ও টি-টোয়েন্টির অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সাকিব আল হাসান এবার ওয়ানডেতেও এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। রবিবার প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠতে পাকিস্তানের মোহাম্মদ হাফিজকে পেছনে ফেলেন সাকিব।
ওয়ানডের অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে বর্তমানে সাকিবের রেটিং পয়েন্ট ৪০৩। হাফিজের রেটিং পয়েন্ট কমে হয়েছে ৩৯৭। শীর্ষে থাকা শ্রীলংঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের রেটিং পয়েন্ট ৪০৯।
