কক্সবাজারের রামু উপজেলা পরিষদ উপ নির্বাচন রোববার ( ২১ ডিসেম্বর) শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে সরকার সমর্থিত প্রার্থী রিয়াজ উল আলম মোটর সাইকেল ( আ.লীগ) প্রতীকে ৪০১২০ ভোট পেয়ে ৫ হাজার ৮০২ ভোটের ব্যবধানে রামু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচনে রিয়াজুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মেরাজ আহমদ মাহিন আনারস প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৮৩২ ভোট। এছাড়া জামায়াত সমর্থিত প্রার্থী ফজলুল্লাহ মোহাম্মদ হাসান ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১৫ হাজার ১১৭ ভোট। সন্ধ্যায় রামু উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় কন্ট্রোল রুম থেকে বেসরকারিভাবে সরাসরি নির্বাচনের কেন্দ্র ভিত্তিক ফলাফল ঘোষণা করেন নির্বাহী অফিসার মোঃ মাসুদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক শিক্ষা আইসিপি শাহ হাবিবুর রহমান হাকিম, রামু থানা ওসি সাইকুল আহম্মেদ ভূঁইয়া, রামু নির্বাচন অফিসার কামরুল হাসান, উপজেলা সহকারি (ভুমি) মোহাম্মদ মাহবুবুল করিম। সকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন, পুলিশ সুপার শ্যামল কান্তি নাথসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অন্যদিকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণার পর উপজেলা পরিষদ চত্বর ও চৌমুহনী ষ্টেশনের বিজয় মিছিলত্তোর দুটি সমাবেশে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে রামুর জনগণ আওয়ামালীগ প্রার্থী রিয়াজউল আলমকে বিজয়ী করেছে। তার দাবি এ বিজয়ের মাধ্যমে জনগণের প্রতি উন্নয়নের যে প্রতিশ্রুতি ঘোষণা করেছিলেন তা বাস্তবায়নের পথ সুগম হলো। তিনি অচিরেই নবনির্বাচিত চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখা করে রামুর উন্নয়নে অতিরিক্ত বরাদ্দ পাওয়ার আবেদন করবেন বলে উপস্থিত জনগণকে অবগত করেন। এদিকে নবনির্বাচিত চেয়ারম্যান রিয়াজউল আলম বলেন, “জনগণের ভাগ্য উন্নয়নের ওয়াদা মোতাবেক আমি চিরদিন পাশে থাকবো।
