ধর্মান্তরণ বিতর্কে সংসদে বিবৃতি দিতে পারেন মোদী

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৪, ১৩:২০
 
 
ধর্মান্তরণ বিতর্কে ভরতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে বিবৃতি দিতে পারেন।
আগ্রা, গুজরাতে ধর্মান্তরণ এবং গোয়া, কেরল ও কলকাতায় রাষ্ট্রীয় স্বংয় সেবক সংঘ (আরএসএস) নেতাদের বিতর্কিত মন্তব্যে কোণঠাসা মোদী সরকার। এ নিয়ে সংসদের ভিতরে বাইরে সরব হয়েছেন বিরোধীরা। প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন তারা। খবর জিনিউজের।
গত কয়েকদিন ধরে ধর্মান্তরণ ইস্যুতে বিপাকে পরেছে বিজেপি। 
মহারাষ্ট্রের একটি পত্রিকার উদ্ধৃতি দিয়ে জিনিউজ জানিয়েছে, আরএসএস-কে সামলাতে পদত্যাগের হুমকি দিয়েছেন নরেন্দ্র মোদী! এই হুমকিতে কিছুটা ব্যাকফুটে আরএসএস।
অন্যদিকে যে সমস্ত নেতাদের মন্তব্যের কারণে বিজেপিকে বিপাকে পড়তে হচ্ছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে আরএসএস।