বঙ্গবন্ধুকে কটূক্তি: তারেকের শাস্তির দাবিতে মুক্তিযোদ্ধাদের স্মারকলিপি

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৪, ১৫:২২
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে অপবাদ ও কটূক্তি করার দায়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দিয়েছে চুয়াডাঙ্গার মুক্তিযোদ্ধারা।
সোমবার বেলা ১১ টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে বড়বাজার শহীদ হাসান চত্বরে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে তারা স্মারকলিপি প্রদান করে।
জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন জেলা ইউনিট কমান্ডার আবু হোসেনের কাছ থেকে এ স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও সদস্যরা উপস্থিত ছিলেন।