ময়মনসিংহের ফুলপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আতশ আলী (৪৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার সকালে উপজেলার নগুয়া গ্রামে এই ঘটনা ঘটে।
জানা যায়, ফুলপুর পৌর শহরের দিউগ্রামের আতস আলীর সাথে একই গ্রামের হযরত আলীর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে নগুয়া গ্রামে বিরোধপূর্র্ণ ১৫ শতাংশ জমিতে আতশ আলী ও তার স্ত্রী দুই ছেলেকে নিয়ে ধানের চারা রোপন করতে যায়। এসময় হযরত আলী ও তার লোকজন বাধা দেয়। এতে উভয় পে কথা কাটাকাটির এক পর্যায়ে হযরত আলী ও তার লোকজন আতশ আলীকে পিটিয়ে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আতশ আলী মারা যান।
