কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ ও ভর্তির তারিখ মঙ্গলবার ঘোষণা করেছে বিশ্বাবিদ্যালয় প্রশাসন। আগামী ১১ এবং ১২ জানুয়ারি সকাল ৯টা ৩০ মিনিটে ‘এ’ ইউনিটের মেধাক্রমানুসারে ১ থেকে ৭০০ জনের সাক্ষাৎকার নেয়া হবে। ১১ জানুয়ারি ‘বি’ ইউনিটের মানবিক শাখার মেধাক্রমানুসারে ১ থেকে ৩৭৫ এবং বাণিজ্য শাখার ১ থেকে ৭৫ জনের সাক্ষাৎকার নেয়া হবে ১২ জানুয়ারি সকাল ৯টা ৩০ মিনিটে । একই ইউনিটের বিজ্ঞান শাখার ১ থেকে ২০০ জনের সাক্ষাৎকার নেয়া হবে আগামী ১৩ জানুয়ারি সকাল ৯টা ৩০ মিনিটে। সি ইউনিটের বানিজ্য শাখার মেধাক্রমানুসারে ১ থেকে ২৮৮ জনের সাক্ষাৎকার ১১ জানুয়ারি সকাল ৯টা ৩০ মিনিটে। একই ইউনিটে মানবিক শাখার মেধাক্রমানুসারে ১ থেকে ২৫ জনের সাক্ষাৎকার নেয়া হবে ১২ জানুয়ারি সকাল ০৯ট ৩০ মিনিটে এবং বিজ্ঞান শাখার মেধাক্রমানুসারে ১ থেকে ৪০ জনের সাক্ষাৎকার নেয়া হবে ১৩ জানুয়ারি বিকেল ৩টায়। ১৩ জানুয়ারি থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে এবং শেষ হবে ২০ জানুয়ারি।
