পৃথক দুটি অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজা সহ দুই জনকে আটক করেছে গাংনী থানা পুলিশ।
সোমবার বেলা সাড়ে ৩ টায় গাংনী উপজেলা শহরের পোষ্ট অফিস এলাকা ও একই উপজেলার মিনাপাড়া গ্রামে বেলা ৪ টার সময় পৃথক অভিযানে দুই জনকে আটক করা হয়।
আটকেরা হলেন, গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামের সফর উদ্দীনের ছেলে ইয়ামিন আলী (৪৩) ও মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের রবগুল মালিথার ছেলে আমিরুল ইসলাম (৪৮)।
গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, আটক মাদক ব্যবসায়ী ইয়ামিনের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও আমিরুল ইসলামের কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
