পীরগঞ্জে ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার গ্রেফতারকৃত যুবককে আদালতের সোপর্দ্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।
থানা সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর উপজেলার রামনাথপুর ইউপির সদস্য নুরুল ইসলামের বাড়িতে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে উপজেলার সোনাকান্দর গ্রামের মৃত-মতিয়ার রহমান বাদশার ছেলে সুজনকে গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ তেলের পাম্পের কাছ থেকে গত রবিবার রাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুজন ও সহোদর বিল্লুর বিরুদ্ধে পীরগঞ্জ থানাসহ পাশ্ববর্তী থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে পীরগঞ্জ থানা পুলিশ জানায়।
