নীলফামারি সদর উপজেলার একটি গ্রামে গতকাল সোমবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকান্ডে দেড় শতাধিক বাড়ি ভষ্মীভূত হয়েছে। গতকাল সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার সাতারুপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। গ্রামের একটি বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ৫ জন গুরুতর জখম হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুন প্রথমে রান্নাঘর থেকে একটি খড়ের গাদায় চলে যায়। এর সেখান থেকে বিদ্যুতের লাইনের মাধ্যমে আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডের পর দূর দূরান্ত থেকে লোকজন সাহায্যের জন্য ছুটে আসে। কিন্তু বিদ্যুতের তারের কারণে তড়িতাহত হবার ভয়ে লোকজন তা নিভাতে এগিয়ে যেতে সাহস পায়নি। ফলে ধ্বংসযজ্ঞের মাত্রা ব্যাপক হয়। অগ্নিকান্ডের শিকার বেশিরভাগ বাড়ি ছিল টিন-শেডের।
