মানিকগঞ্জে পুলিশি হেফাজত থেকে আসামির পলায়ন

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৪, ০১:১১

মানিকগঞ্জে আদালত প্রাঙ্গণে পুলিশি হেফাজত থেকে ছিনতাই মামলার এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গত সোমবার লাবলু মণ্ডল নামে ওই আসামির হাতকড়া পরানো থাকলেও, কখন তা খুলে সে পালিয়েছে, তা টের পায়নি পুলিশ। 

পুলিশ জানায়, পাটুরিয়া ফেরি ঘাটে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার করা হয় লাবলু মণ্ডলকে। গতকাল লাবলু মণ্ডলসহ ১২ আসামিকে চার পুলিশ সদস্য গারদখানা থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলেছিলেন। এসময় লাবলু সুকৌশলে হাতকড়া খুলে পালিয়ে যায়।
মানিকগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান জানান, পালিয়ে যাওয়া আসামি খুঁজতে অভিযান চলছে। ঘটনার তদন্তে এএসপি শাহিনুল আলম খানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।