খাগড়াছড়িতে শিশু ধর্ষণের ঘটনায় বিক্ষোভ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৪, ০১:৩৪

গতকাল সোমবার খাগড়াছড়িতে মাটিরাঙ্গা উপজেলায় আদিবাসী শিশু ধর্ষণের প্রতিবাদে বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল করেছে। গতকাল বেলা ১১টায় ইউপিডিএফ-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন যৌথভাবে খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি চেঙ্গী স্কয়ারে গিয়ে শেষ হয়। উল্লেখ্য, গত রোববার মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নে পঞ্চম শ্রেণির এক শিশু বাড়ির পাশের বনে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে ধর্ষণের শিকার হয়।