বেনাপোলের পুটখালী ও বড়আঁচড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ও বাংলাদেশে যাতায়াতকালে সোমবার রাতে ছয় শিশুসহ ২৫ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২৩ ব্যাটালিয়নের পুটখালী বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল হক ও ২৬ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নজরুল ইসলাম জানান, শিশুসহ বেশকিছু নারী-পুরুষ অবৈধ পথ দিয়ে ভারত ও বাংলাদেশ সীমান্ত পারাপার হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী সীমান্তের চরের মাঠ এবং বেনাপোল চেকপোস্ট এমপি’র মোড় এলাকায় অভিযান চালিয়ে শিশুসহ এসব নারী-পুরুষকে আটক করা হয়। আটকৃতরা যশোর,নড়াইল,খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। বিজিবি তাদেরকে অবৈধ অনুপ্রবেশ আইনে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে।
