ঝাড়খণ্ডে এগিয়ে বিজেপি, জম্মু-কাশ্মীরে হাড্ডাহাড্ডি লড়াই

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৪, ১২:১৪
 
ভারতের ঝাড়খণ্ডে ও জম্মু-কাশ্মীর রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোট গণনা মঙ্গলবার শুরু হয়েছে। বুথ ফেরত তথ্যে জানা গেছে, ঝাড়খণ্ডে এগিয়ে আছে বিজেপি ও অন্যদিকে জম্মু-কাশ্মীরে পিডিপি ও বিজেপিতে হাড্ডাহাডি লড়াই হচ্ছে।
জি-নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঝাড়খণ্ডে  মোট আসন ৮০/৮১, বিজেপি এগিয়ে-৪২টিতে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা-১৯, কংগ্রেস-৫, জেভিএম-৯,অন্যান্য-৪। বিহার ভেঙে ঝাড়খণ্ড গঠনের পর আজ পর্যন্ত সেখানে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল। তবে এবার একক সংখ্যাগরিষ্ঠতার দিকে যাচ্ছে বিজেপি। 
জম্মু-কাশ্মীরে মোট আসন-৮০/৮৭। পিডিপি এগিয়ে-২৪টিতে, বিজেপি এগিয়ে-২২টিতে, ন্যাশনাল কনফারেন্স এগিয়ে-১৮, কংগ্রেস এগিয়ে-১৫টি, অন্যান্যরা এগিয়ে - ৭টিতে। এদিক থেকে হাড্ডহাড্ডি লড়াউ চলছে পিডিপি ও বিজেপির মধ্যে। বুথ ফেরত সমীার ইঙ্গিত মতোই ৮৭ আসন প্রায় সমান ভাগে ভাগ হয়েছে প্রধান চারটি দলের মধ্যে। পরিস্থিতি যা তাতে জোট না হলে কোনও দলের পরে সরকার গঠন সম্ভব নয়।