মেহেরপুরে দুই নছিমনের সংঘর্ষে চালকের মৃত্যু

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৪, ১৩:০৪
 
মেহেরপুর-মুজিবনগর সড়কের চকশ্যামনগর নামক স্থানে সড়ক দুই নছিমনের সংঘর্ষে আমিনুল ইসলাম (৩০) নামে এক চালক মারা গেছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আমিনুল চকশ্যামনগর গ্রামের আয়ুব আলীর ছেলে। 
জানা গেছে, আমিনুল ইসলাম সকালে নছিমন নিয়ে মুজিবনগরের উদ্দেশে রওনা দেন। গ্রামের প্রধান সড়কে পৌঁছালে পেছন থেকে আরেকটি নছিমন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। রাস্তায় ছিটকে পড়ে আমিনুল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা এগারটার দিকে তার মৃত্যু হয় বলে জানান মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অলোক কুমার দাস। 
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, ঘাতক নছিমন চালককে আটকের চেষ্টা চলছে।