চেলসির জয়ের ধারা অব্যাহত

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৪, ১৪:৩০
 
ইংলিশ প্রিমিয়ার লিগে স্টোক সিটিকে হারিয়ে নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখেছে চেলসি। প্রতিপক্ষকে ২-০ গোলে হারিয়ে পয়েন্টের টেবিলে শীষেং অবস্থান করেছে ব্লুজরা। 
ম্যাচের ৯০ সেকেন্ডের মধ্যেই ফ্যাব্রেগাসের কর্নার থেকে থেকে হেডের সাহায্যে দলকে এগিয়ে দিয়েছিলেন টেরি। কিন্তু তারপর থেকে চেলসি আর নিজেদের খুঁজে পায়নি। ব্রিটানিয়া স্টেয়িামের প্রতিকূল পরিস্থিতির সাথে অবশ্য ভালই মানিয়ে নিয়েছিল মরিনহো বাহিনী। দিয়েগো কস্তার শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে না গেলে চেলসি হয়ত দ্রুতই ব্যবধান দ্বিগুণ করতে পারতো। ম্যাচের আধা ঘণ্টা পরে স্টোকের অফ সাইড ট্র্যাপ ভেঙে ফ্যাব্রেগাস বল বাড়িয়ে দিলেও কস্তা আবারো গোলের সুযোগ নষ্ট করেন। হ্যাজার্ডকে ফাউল করার অপরাধে স্টোক ডিফেন্ডার ফিল ব্র্যাডসলিকে হলুদ কার্ড দেখান রেফারি নিল সোয়ারব্রিক।
বিরতির পরপরই স্টোক কিছুটা আগ্রাসী হয়ে খেলতে থাকে। ডানদিক থেকে ব্র্যাডসলির ক্রসে পিটার ক্রাউচ মাথা ছোঁয়াতে ব্যর্থ হয়। হ্যাজার্ডের ক্রস থেকে ফ্যাব্রেগাস পোস্টের খুব কাছে থেকে স্টোক গোলরক্ষক বেগোভিচকে পরাস্ত করতে পারেননি। তবে ৭৮ মিনিটে আর ভুল করেননি ফ্যাব্রেগাস। হ্যাজার্ডের পাস থেকে পোস্টের খুব কাছ থেকে বেগোভিচকে বোকা বানিয়ে বল জালে জড়ান তিনি।