গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে রদ্রিগেজকে

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৪, ১৫:৫৮
 
২০১৪ সালে ক্রীড়াবিদদের মধ্যে গুগলে সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে কলম্বিয়ান ফুটবল তারকা হামেস রদ্রিগেজকে।
বার্তা সংস্থা সিনহুয়া কিউবাডিবেটের বরাত দিয়ে জানিয়েছে, ব্রাজিল বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করা এই তরুণ স্ট্রাইকার চলতি মৌসুমে মোটা অংকের বিনিময়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। মেসি, রোনালদো, নেইমার ও সুয়ারেজকে পিছনে ফেলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতে নেন রদ্রিগেজ।
গুগলে সবচেয়ে বেশিবার সার্চ করা ক্রীড়াবিদের তালিকায় ফর্মুলা ওয়ান ড্রাইভার মাইকেল শুমাখার ও ওয়েলস ফুটবলার গ্যারেথ বেলও জায়গা করে নিয়েছেন।