দলে ফিরলেন মালিঙ্গা

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৪, ১৭:০০



নিউজিল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে দলে থাকবেন শ্রীলঙ্কার প্রধান ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। দলটির কোচ মারভান আতাপাত্তু বলেছেন, ‘সব কিছু পরিকল্পনা মোতাবেকই আগাচ্ছে। শেষ দুই ম্যাচে দলে থাকবে মালিঙ্গা।’’

গোড়ালিতে এক সার্জারির কারণে সেপ্টেম্বর থেকে দলের বাইরে ছিলেন মালিঙ্গা। দলের এই বোলারের অনুপস্থিতিতে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৫-২ এর জয় পেলেও ভারতের বিপক্ষে ৫-০ তে সিরিজ হেরেছে লঙ্কানরা।