ট্রেন দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা কমান্ডারের মৃত্যু

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৪, ২৩:৩০

মঙ্গলবার রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়েছেন মনসুর রহমান নামের মুক্তিযোদ্ধা কমান্ডার। তিনি সান্তাহার শহরে ইয়ার্ড কলোনি এলাকায় থাকতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্টেশনের পাশের মালগুদাম এলাকায় রেললাইন পার হচ্ছিলেন মনসুর রহমান। হঠাৎ স্টেশন থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে যান তিনি।