পালিয়ে এলেন দুই জেলে

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৪, ০৫:২৪

চার মাস ১০ দিন পর সুন্দরবনের জলদস্যু ফেরআউন বেল্লাল বাহিনীর আস্তানা থেকে ছগির মাঝি ও জালাল মাঝি নামের দুই জেলে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে বলেশ্বর নদ তীরবর্তী বরগুনার পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামে ফিরে আসেন তারা। ছগির মাঝির বাড়ি পাথরঘাটার পদ্মা গ্রামে এবং জালাল মাঝি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর এলাকার বাসিন্দা।
জানা গেছে, গত শনিবার দুপুরে সুন্দরবনে ওই জলদস্যু আস্তানা এলাকায় কোস্টগার্ডের ট্রলার টহল দিতে দেখে জলদস্যুরা সটকে পড়ে। সুযোগ পেয়ে ছগির ও জালাল একটি মাছ ধরা ট্রলারের সহায়তায় পাথরঘাটায় ফিরে আসেন।