চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার ভোর সাড়ে ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল। বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রায় দুই ঘণ্টা বিমানবন্দরের কর্তৃপক্ষ কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়। তবে এ সময় কোনো ফ্লাইট উড্ডয়নের সূচি না থাকলেও দুটি উড়োজাহাজের অবতরণ বিলম্বিত হয়।
জানা গেছে, মেরামত শেষে সকাল আটটা ২০ মিনিটে বিমানবন্দর আবার সচল হয়।
