সিরাজগঞ্জের এনায়েতপুর থানার মাধবপুরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার সকালে বাড়ির পাশের পুকুর থেকে পরিবারের সদস্যরা তার লাশ উদ্ধার করেছে।
নিহতের পরিবারিক সূত্র জানায়, গত ১৫ ডিসেম্বর মাধবপুর গ্রামের তাঁত শ্রমিক মানিক চন্দ্র সরকারের ছেলে সুজন চন্দ্র সরকার (১৮) বাড়ি থেকে নিঁখোজ হয়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্চিল না। বুধবার সকালে সুজনের মা বাড়ির পাশে লাশ দেখতে পায়। পরে সেখান থেকে পুলিশ লাশ মর্গে প্রেরণ করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এনায়েতপুর থানার ওসি মনিরুল ইসলাম জানান, ধারনা করা হচ্ছে, প্রতিবেশীর সাথে দ্বন্ধের জের ধরে তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
